Weather Update | ঘূর্ণাবর্তের জের, বৃহস্পতিতে বৃষ্টিতে ভিজবে শহর কলকাতা!
Thursday, July 23 2026, 2:42 am

Key Highlightsআলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ সারাদিনই কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ, ২৩শে জুলাই, বৃহস্পতিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই মেঘে ঢেকেছে কলকাতার আকাশ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ সারাদিনই কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রাজস্থান থেকে দিঘা হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বিস্তৃত। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্ত থেকে আরব সাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখাও বিস্তৃত। রাজ্যের ১১ জেলায় রবিবার অবধি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- মৌসম ভবন
- বৃষ্টিপাত
- শহর কলকাতা
- সর্বোচ্চ তাপমাত্রা
- তাপমাত্রা
- সর্বনিম্ন তাপমাত্রা


