Weather Update | যোগ দিবসে বৃষ্টিতে ভিজবে শহর কলকাতা, রাজ্যে ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি হাওয়া অফিসের

Sunday, June 21 2026, 2:11 am
Weather Update | যোগ দিবসে বৃষ্টিতে ভিজবে শহর কলকাতা, রাজ্যে ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি হাওয়া অফিসের
highlightKey Highlights

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।


আজ ২১শে জুন, রবিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে। শহরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির দেখা মিলতে পারে। বিকেলের দিকে আবহাওয়ার অবনতি হতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমের অস্বস্তি বজায় থাকবে। হাওয়া অফিস সূত্রে খবর, আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি এবং হাওড়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার অবধি বঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File