Weather Update | বসন্তের বৃষ্টিতে ভিজছে কলকাতা, একনজরে মহানগরের আজকের আবহাওয়া আপডেট

Tuesday, March 17 2026, 2:43 am
Weather Update | বসন্তের বৃষ্টিতে ভিজছে কলকাতা, একনজরে মহানগরের আজকের আবহাওয়া আপডেট
highlightKey Highlights

রাতে কলকাতা সহ বাংলার অধিকাংশ জেলাই ভিজেছে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতা বৃদ্ধি পেতে পারে। যার ফলে ভ্যাপসা গরম লাগার আশঙ্কা রয়েছে।


আজ, ১৭ই মার্চ, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস। ১৪ কিমি/ঘন্টা বেগে হাওয়া বইবে মহানগরীতে। বাতাসের মান অত্যন্ত অস্বাস্থ্যকর। গতকাল কলকাতা ও আশপাশের এলাকায় ব্যাপক ঝড়, বৃষ্টির সাক্ষী থেকেছে মানুষ। আজ সন্ধ্যার দিকে কলকাতার একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা ঝড়বৃষ্টি হতে পারে। সপ্তাহভর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে, আর্দ্রতা‌জনিত অস্বস্তি জারি থাকবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File