Weather Update | নিম্নচাপের জের, উইকেন্ডে বঙ্গের একাধিক জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস, একনজরে আজকের আবহাওয়া আপডেট

Sunday, August 16 2026, 3:13 am
Weather Update | নিম্নচাপের জের, উইকেন্ডে বঙ্গের একাধিক জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস, একনজরে আজকের আবহাওয়া আপডেট
highlightKey Highlights

শুধু কলকাতা নয়, গোটা রাজ্যেই এখন চলছে বর্ষার বৃষ্টি। এরইমধ্যে নিম্নচাপ ঘনীভূত হওয়ার আশঙ্কা উত্তর বঙ্গোপসাগরে।


আজ, ১৬ই আগস্ট, রবিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। বঙ্গোপসাগরের উপর বর্তমানে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় অবস্থায় রয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এর জেরে বঙ্গে বাড়তে পারে বৃষ্টির মাত্রা। আজ সারাদিন কলকাতার আকাশ মেঘলা থাকবে। কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে এক-দু’টি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, কলকাতা, হাওড়া ও হুগলিতে এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে এক-দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File