Weather Update | বুধে রাজ্যের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট

Wednesday, July 15 2026, 2:31 am
Weather Update | বুধে রাজ্যের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট
highlightKey Highlights

আবহাওয়া দফতরের বুলেটিন অনুসারে, আজ বুধবার কলকাতা সহ দক্ষিণের সমগ্র জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।


আজ, ১৫ই জুলাই, বুধবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের বুলেটিন অনুসারে, আজ বুধবার কলকাতা সহ দক্ষিণের সমগ্র জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতায় জারি হয়েছে হলুদ সতর্কতা। আজ বিকেলের পর থেকে বাড়তে পারে বৃষ্টিপাত। হাওয়া অফিস জানিয়েছে, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমানে হতে পারে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির আশঙ্কা। উত্তরের পাঁচ জেলায় জারি হয়েছে সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File