Weather Update | বিক্ষিপ্ত বৃষ্টি শহর কলকাতায়, একনজরে আজকের আবহাওয়া আপডেট
Friday, June 12 2026, 2:37 am

Key Highlightsবিক্ষিপ্ত বৃষ্টিতে ভ্যাপসা গরম কমার কোনও আশা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আজ, শুক্রবারও কলকাতা ও আশপাশের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ, ১২ই জুন, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রির আশপাশে। আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ থাকবে। ফলে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। আজ, শুক্রবার কলকাতা ও আশপাশের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৩ থেকে ১৫ জুন অর্থাৎ শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিনবঙ্গে হালকা বা মাঝারি বৃষ্টি হবে। বজ্রপাতের পরিমাণ কমবে। তবে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভ্যাপসা গরম কমার কোনও আশা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
- Related topics -
- আবহাওয়া
- আবহাওয়া দফতর
- আবহাওয়া আপডেট
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া দফতর
- আবহবিদ
- শহর কলকাতা
- বৃষ্টিপাত
- গ্রীষ্মকাল
- দক্ষিণবঙ্গ


