Weather Update | বুধেও নিম্নচাপের ভ্রুকুটি, দক্ষিণবঙ্গে দিনভর ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের
Wednesday, August 12 2026, 3:15 am

Key Highlightsআজ বুধবার কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ, ১২ই আগস্ট, বুধবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই শহরের আকাশ মেঘলা রয়েছে। আজ বুধবার কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হুগলি, বাঁকুড়া ও হাওড়া জেলায় এক বা দু’টি জায়গায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় এক বা দু’টি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- বৃষ্টিপাত
- সর্বনিম্ন তাপমাত্রা
- তাপমাত্রা
- সর্বোচ্চ তাপমাত্রা
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- শহর কলকাতা


