Weather Update | দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুমুল বৃষ্টির পূর্বাভাস, একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট
Saturday, July 11 2026, 3:18 am

Key Highlightsকলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদীয়া, দুই বর্ধমান এবং বাঁকুড়ার মতো জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ, ১১ই জুলাই, শনিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আজ সারাদিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় মেঘলা আকাশ থাকবে। কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদীয়া, দুই বর্ধমান এবং বাঁকুড়ার মতো জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, দুর্যোগের এই আবহ বজায় থাকবে আগামীকাল রবিবারেও।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- শহর কলকাতা
- তাপমাত্রা
- সর্বনিম্ন তাপমাত্রা
- সর্বোচ্চ তাপমাত্রা
- বৃষ্টিপাত


