Kolkata Weather Update | আগামী কয়েক ঘণ্টায় কলকাতায় ধেয়ে আসছে কালবৈশাখী, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস আরও ৩ জেলায়
Wednesday, May 6 2026, 5:15 pm

Key Highlightsবজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আলিপুর আবহাওয়া দফতরের সর্তকতা জারি।
আগামী দুই থেকে তিন ঘণ্টায় রাজ্যের তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। দক্ষিণবঙ্গে বুধবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- শহর কলকাতা
- পশ্চিমবঙ্গ সরকার
- পশ্চিমবঙ্গ
- বৃষ্টিপাত
- ভয়ঙ্কর ঝড়
- হাওড়া
- উত্তর ২৪ পরগনা


