Kolkata Water Logging | টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, পাম্প বসিয়ে তৎপরতা পুরসভার, খোলা হয়েছে কন্ট্রোল রুমও!

Friday, June 19 2026, 1:34 pm
Kolkata Water Logging | টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, পাম্প বসিয়ে তৎপরতা পুরসভার, খোলা হয়েছে কন্ট্রোল রুমও!
highlightKey Highlights

অগ্নিমিত্রা পাল বলেন, ‘কলকাতার যেখানে যেখানে জল জমেছে, যাঁরা অসুবিধায় পড়ছেন তাঁরা কলকাতা পুরসভার হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন। পুর ও নগরোন্নয়ন দপ্তরের ওয়েবসাইটে জানান।’


শুক্রবার সকাল থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা। এ দিন সকালের পরেই সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট, সল্টলেক সেক্টর ফাইভের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। পাশাপাশি ঠনঠনিয়া, সেন্ট্রাল অ্যাভিনিউ, মুক্তারামবাবু স্ট্রিট-এ জলমগ্ন হয়। আরজি কর হাসপাতাল চত্বরের মধ্যে জল ঢুকে যায়। আরজি কর থেকে উল্টোডাঙা খালপাড় বরাবর রাস্তার বিভিন্ন অংশ জলমগ্ন। এই অবস্থায় তড়িঘড়ি জলের পাম্প বসিয়ে জল নামানোর কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। খোলা হয়েছে কন্ট্রোল রুমও। শহরের বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই পরিদর্শন করে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ‘কলকাতার যেখানে যেখানে জল জমেছে, যাঁরা অসুবিধায় পড়ছেন তাঁরা কলকাতা পুরসভার হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন। পুর ও নগরোন্নয়ন দপ্তরের ওয়েবসাইটে জানান।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File