Kolkata Traffic Update | শহর কলকাতায় চলবে মিছিল, সোমে বন্ধ একাধিক রাস্তা! কোন কোন রুটে চলবে না গাড়ি, জেনে নিন

Friday, August 7 2026, 3:30 pm
Kolkata Traffic Update | শহর কলকাতায় চলবে মিছিল, সোমে বন্ধ একাধিক রাস্তা! কোন কোন রুটে চলবে না গাড়ি, জেনে নিন
highlightKey Highlights

প্রায় ৫০ হাজার লোক নিয়ে মিছিল হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর ফলে ওইদিন একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে।


বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে ১০ অগস্ট বড় মিছিলের আয়োজন করা হয়েছে। ধর্মতলার নেতাজি মূর্তির পাদদেশ থেকে তিরঙ্গা যাত্রা উপলক্ষে মিছিল হবে। এর জেরে সোমবার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ময়দান যাওয়ার রাস্তা মূলত কিংসওয়ে, আর আর অ্যাভিনিউ, প্লাসি গেট রোড, মেয়ো রোড, জওহরলাল নেহেরু রোড, ক্যাথেড্রাল রোড, কুইন্সওয়ে, রেড রোড, খিদিরপুর রোড, লাভার্স লেন, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ বন্ধ থাকবে। পার্কিং বন্ধ থাকবে কিংসওয়ে, অকল্যান্ড রোড, স্ট্র্যান্ড রোডের নির্দিষ্ট অংশ, আর আর অ্যাভিনিউ, প্লাসি গেট রোড, মেয়ো রোড, জওহরলাল নেহেরু রোড, ক্যাথেড্রাল রোড, কুইন্সওয়ে, ডাফরিন রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউয়ে। পরিস্থিতি অনুযায়ী মূল রাস্তা ও সংযোগকারী রাস্তায় যানবাহন ঘুরিয়ে দেওয়া হতে পারে। LPG সিলিন্ডার, CNG, পেট্রোল, তেল, অক্সিজেন, সবজি, ওষুধ, ফল, মাছ ও দুধ বহনকারী যান চলাচলে ছাড় দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File