Kolkata Traffic | আজ ব্রিগেডে প্রধানমন্ত্রী, শহরের একাধিক রাস্তায় যান-নিয়ন্ত্রণ, তৎপর কলকাতা পুলিশ

Saturday, March 14 2026, 3:05 am
Kolkata Traffic | আজ ব্রিগেডে প্রধানমন্ত্রী, শহরের একাধিক রাস্তায় যান-নিয়ন্ত্রণ, তৎপর কলকাতা পুলিশ
highlightKey Highlights

সভায় যোগ দিতে হাওড়া–শিয়ালদহ থেকে মিছিল করে অনেকেই ব্রিগেডে আসবেন। যাঁদের সঙ্গে গাড়ি থাকবে, তাঁদের জন্য নির্দিষ্ট পার্কিং জোন করা হয়েছে।


আজ ব্রিগেডে সভায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, ব্রিগেডে আশেপাশে ৫০টি পুলিশ পিকেট করা হচ্ছে। প্রত্যেক পিকেটে থাকছে ৪ থেকে ৬ জন পুলিশকর্মী এবং আধিকারিকরা। সভার আশপাশের অঞ্চল ‘নো ফ্লাইং জোন’ করা হয়েছে। ময়দান ধর্মতলা এলাকা, সেন্ট্রাল অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোডের বিভিন্ন জায়গায় গাড়ি পার্কিংয়ের জন্য নির্দিষ্ট জায়গা চিহ্নিত করেছে পুলিশ। শহরে যান চলাচল স্বাভাবিক থাকতে এসপ্ল্যানেড, কে পি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক‌্যাসুরিনা অ্যাভিনিউ, কুইনসওয়েতে অতিরিক্ত ট্র্যাফিক পুলিশ মোতায়েন করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File