Kolkata Traffic Restrictions | যোগ দিবসের প্রাক্কালে কলকাতায় প্রধানমন্ত্রী, রবিতে কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?

Saturday, June 20 2026, 4:18 pm
Kolkata Traffic Restrictions | যোগ দিবসের প্রাক্কালে কলকাতায় প্রধানমন্ত্রী, রবিতে কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
highlightKey Highlights

নরেন্দ্র মোদির উপস্থিতি, একাধিক কর্মসূচি ও যোগ দিবস পালনের জন্য কলকাতার রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।


আগামী কাল, রবিবার কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতে যোগ দেবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লালবাজার সূত্রে খবর, আজ শনিবার বিকেল সাড়ে ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত একাধিক রাস্তায় মালবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে। আগামী কাল, রবিবার দুপুর ১২টা পর্যন্ত গভর্নমেন্ট প্লেস ইস্ট ও এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিং থেকে পুরনো কোর্ট হাউস স্ট্রিট, বিবাদী বাগ দক্ষিণ ক্রসিং পর্যন্ত রাস্তা দু’দিকেই সম্পূর্ণ বন্ধ থাকবে। চলবে শুধুমাত্র এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়ামজাত পণ্য, অক্সিজেন, শাকসবজি, মাছ, ফল, দুধ এবং ওষুধবাহী গাড়ি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File