Indigo Flight | বিমানের শৌচালয়ের চিরকুটে বোমা হুমকি! কলকাতা থেকে গোরক্ষপুরগামী ইন্ডিগো ফ্লাইটে আতঙ্ক
Friday, September 4 2026, 1:40 pm

Key Highlightsশুক্রবার সন্ধ্যা নাগাদ কলকাতা থেকে গোরক্ষপুরগামী ইন্ডিগোর বিমানে বোমা রয়েছে বলে নোট পাওয়া যায় বিমানটির শৌচালয়ে।
দমদম বিমানবন্দরের ইন্ডিগো ফ্লাইটে বোমাতঙ্ক। সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যা নাগাদ বিমানবন্দরের শৌচালয়ে একটি চিরকুট পাওয়া গিয়েছে যাতে লেখা আছে কলকাতা থেকে গোরক্ষপুরগামী ইন্ডিগোর বিমানে বোমা রাখা রয়েছে। খবর পাওয়ামাত্রই আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিমানবন্দরে। বিমানের সব যাত্রীকে নামিয়ে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। তল্লাশি চালাচ্ছেন স্নিফার ডগ, সিআইএসএফ জওয়ান ও বম্ব স্কোয়াডের সদস্যরা। ইতিমধ্যেই সন্দেহজনক এক যাত্রীকে আটক করেছে পুলিশ। বিমানে কীভাবে এই লেখা কাগজ এল তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। এই ঘটনার জেরে নির্দিষ্ট সময়ে ওড়েনি বিমানটি।
- Related topics -
- দেশ
- ইন্ডিগো
- ইন্ডিয়া গো বিমান
- বিমান হামলা
- বিমান
- বিমান পরিষেবা
- ভারতীয় বিমান
- বিমান চালক
- বোমাতঙ্ক
- বোমা বিস্ফোরণ
- দমদম এয়ারপোর্ট


