Kolkata Thunderstrom Lightning | দুই ঘণ্টায় প্রায় ৪০০! বজ্রপাতে রেকর্ড শহর কলকাতার! দ্রুতগতিতে বদলাচ্ছে আবহাওয়া

Thursday, June 25 2026, 4:33 pm
Kolkata Thunderstrom Lightning | দুই ঘণ্টায় প্রায় ৪০০! বজ্রপাতে রেকর্ড শহর কলকাতার! দ্রুতগতিতে বদলাচ্ছে আবহাওয়া
highlightKey Highlights

আবহবিদদের লাইটনিং ডিটেক্টরে যে তথ্য ধরা পড়েছে, শহর ও শহরতলি মিলিয়ে দুপুর ১২টা ৫৫ থেকে দুপুর ৩টে ১০-এর মধ্যে ৩৭৭টির বেশি বাজ পড়েছে।


মরশুমের প্রথম ভারী বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। আবহবিদদের লাইটনিং ডিটেক্টরে যে তথ্য ধরা পড়েছে, তাতে জানা গিয়েছে আজ শহর ও শহরতলি মিলিয়ে দুপুর ১২টা ৫৫ থেকে দুপুর ৩টে ১০-এর মধ্যে ৩৭৭টির বেশি বাজ পড়েছে। উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে কালো মেঘে ঢেকে যায় কলকাতার আকাশ। সে দিন মধ্য কলকাতায় এক ঘণ্টার মধ্যে ২০০–র বেশি বজ্রপাতের ঘটনা ঘটেছে। এই দুর্যোগের নেপথ্যে কিউমুলোনিম্বাস মেঘ। আবহবিদদের একাংশের দাবি, ঘন ঘন বাজ, দমকা হাওয়া, মুষলধারে বৃষ্টি বর্ষার স্বাভাবিক নয়। বিশেষজ্ঞদের দাবি, দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু দুর্বল, এই কারণেই ঘন ঘন বাজ পড়ছে শহরে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File