Kolkata Strong Room | ভবানীপুরে স্ট্রংরুমের সামনে বিক্ষোভ তৃণমূল-বিজেপির, বৃষ্টি ভিজে শাখাওয়াত মেমোরিয়ালে খোদ মুখ্যমন্ত্রী!
Thursday, April 30 2026, 5:18 pm

Key Highlightsক্ষুদিরাম অনুশীলনের বাইরে ১ ঘণ্টা ধরনা শশী পাঁজা, কুণাল ঘোষের। বাইরে বের হতেই তুমুল বিক্ষোভ বিজেপি কর্মীদের।
বৃহস্পতিবার বিকেলেই ইভিএম স্ট্রংরুমে কড়া নজরদারির নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কয়েক ঘণ্টার মধ্যেই বৃষ্টিভেজা রাস্তা পেরিয়ে শাখাওয়াত মেমোরিয়ালে ভবানীপুরের স্ট্রংরুমে তৃণমূলনেত্রী। হাজির শুভেন্দু অধিকারীর এজেন্টও। পুলিশের রীতিমতো বচসা হয়েছে দুপক্ষেরই। এদিকে ‘বহিরাগত’ অভিযোগ তুলে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে ১ ঘণ্টা ধরনা শশী পাঁজা, কুণাল ঘোষের। ধরনা ঘেরাও করে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার বিজেপির কর্মী-সমর্থকেরা। অভিযোগ, তৃণমূলকে স্ট্রংরুমে ঢুকতে দেওয়া হচ্ছে।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- ভবানীপুর
- মমতা ব্যানার্জী
- পশ্চিমবঙ্গ
- নির্বাচন কমিশনার
- বিধানসভা নির্বাচন
- নির্বাচন কমিশন
- নির্বাচনের ফলাফল
- নির্বাচন


