Kolkata Shootout | নির্বাচনের আবহে খাস কলকাতায় শুটআউট, চললো এলোপাথাড়ি গুলি, খুন তৃণমূলকর্মী

Thursday, March 26 2026, 4:53 am
Kolkata Shootout | নির্বাচনের আবহে খাস কলকাতায় শুটআউট, চললো এলোপাথাড়ি গুলি, খুন তৃণমূলকর্মী
highlightKey Highlights

স্থানীয়দের দাবি, এলাকার একটি বহুতলে অন্তত তিন রাউন্ড গুলি চলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাহুলের।


নির্বাচনের প্রাক্কালে কলকাতায় চললো গুলি। বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনের পূর্ব ফুলবাগান এলাকায়। সূত্রের খবর, এদিন রাতে বাঘাযতীনের পূর্ব ফুলবাগান এলাকায় থাকা জিৎ মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে গিয়েছিলেন রাহুল। রাত সাড়ে ১২ টার পর ওই বহুতলের ছাদ থেকে হঠাৎ করেই একাধিকবার গুলির শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পাটুলি থানায়। পুলিশ এসে ছাদ থেকে রক্তাক্ত ২ যুবককে উদ্ধার করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাহুলের। আহত অবস্থায় জিৎকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। ইতিমধ্যে দুজন পরিচিতকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File