Kolkata Second Airport | কলকাতাতেই আরও এক বিমানবন্দর! শুরু হয়ে গেল সার্ভে!

Tuesday, June 16 2026, 3:09 pm
Kolkata Second Airport | কলকাতাতেই আরও এক বিমানবন্দর! শুরু হয়ে গেল সার্ভে!
highlightKey Highlights

কলকাতার বুক থেকে কার্যত হারিয়ে যেতে বসা বেহালা বিমানবন্দর (Behala Airport) পুনরুজ্জীবিত হতে পারে।


কলকাতা পেতে চলেছে আরও এক বিমানবন্দর! জানা গিয়েছে, কলকাতার বুক থেকে কার্যত হারিয়ে যেতে বসা বেহালা বিমানবন্দর (Behala Airport) পুনরুজ্জীবিত হতে পারে। জঙ্গল এবং আগাছা ভরে থাকা বেহালা ফ্লাইং ক্লাব বা বেহালা বিমানবন্দরের সংস্কার করে সেখানে বিমান পরিষেবা চালু করা যায় কি না, তা নিয়ে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে। মূল কলকাতা থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ওই বিমানবন্দর তৈরি হয় ১৯৪৭ সালে। ১.৪ কিলোমিটার রানওয়ে বিশিষ্ট ওই বিমানবন্দর থেকে পুনরায় চার্টার্ড বিমান এবং এয়ার অ্যাম্বুলেন্স চালু করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হওয়ার পর রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ ইতিমধ্যেই ড্রোন দিয়ে ওই বিমানবন্দরের সমীক্ষার ব্যবস্থা করেছেন। রাজ্যের মন্ত্রী হিসেবে তিনি কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কর্তাদের চিঠিও দিচ্ছেন বলে সূত্রের খবর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File