Seadah Rail-Metro | ভোটের দিন রোববারের নিয়মে চলবে ট্রেন-মেট্রো! কী ঘোষণা রেলওয়ে বোর্ডের

Tuesday, April 28 2026, 3:29 pm
Seadah Rail-Metro | ভোটের দিন রোববারের নিয়মে চলবে ট্রেন-মেট্রো! কী ঘোষণা রেলওয়ে বোর্ডের
highlightKey Highlights

রবিবার শিয়ালদহ ডিভিশনে, যে রকম ট্রেনের টাইম থাকে সেই মতোই চলবে। যে ট্রেন ক্যান্সেল থাকে, তা চলবে না।


আগামীকাল রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। বুধবার রাজ্যের মোট ৮টি জেলায় ১৪২টি কেন্দ্রে নির্বাচন হবে। রেল সূত্রে খবর, ভোটের জন্যে রেল পরিষেবায় কোনো প্রভাব পড়বে না। শিয়ালদহ ডিভিশনে ট্রেন চলাচল রবিবারের টাইম টেবিল অনুযায়ী চলবে। রবিবারে যে ট্রেন ক্যান্সেল থাকে, তা চলবে না। বুধবার ভোটের দিন নির্দিষ্ট সময় অনুযায়ী এসি লোকাল ট্রেন চলবে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এসএস কান্নান জানিয়েছেন, সপ্তাহের অন্যান্য দিনের মতোই মেট্রো পরিষেবা মিলবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File