Kolkata Food Safety | বাসি খাবার-পচা মাংস-খাবারে ছত্রাক! কী বললেন আরসালান-করিমস-বলরাম মল্লিক-অরুনদা?

Key Highlightsখাদ্য সুরক্ষা অভিযান চলে কলকাতার অফিস পাড়ার বিখ্যাত ডেকার্স লেনের খাবারের দোকানগুলিতেও। মেলে অস্বাস্থ্যকর খাদ্য উপাদান বা পচা-বাসি খাবারের হদিশ।
কলকাতার অন্তত ৪০টি রেস্তোরাঁ-হোটেল-মিষ্টান্নবিক্রেতা ফ্র্যাঞ্চাইজ়ির বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে খাদ্য সুরক্ষা দপ্তর। বুধবার একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে আরসালানের চিফ অপারেটিং অফিসার হামজা এহসান বলেন, ‘আমরা সব সময়ই খাবারের গুণগুত মান নিয়ে সচেতন। এমন নয় যে, আজ রেড হচ্ছে বলেই বেশি সচেতন হচ্ছি।' আরসালানের যাদবপুর ব্রাঞ্চের ম্যানেজার অমিতাভ ঘোষ বলেন, ‘আচারি কাবাব স্বাভাবিক ভাবেই আচার দিয়ে ম্যারিনেট করা হয়, তাই একটা টক টক ভাব থাকে। তবে এর অর্থ এই নয় যে, মাংস বা ম্যারিনেশনের মশলা খারাপ ছিল।’ বলরাম মল্লিকের কর্ণধার সুদীপ মল্লিক সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে বলেন, ‘বিএল সাহা রোডে যে আউটলেটের কথা বলা হয়েছে, তা আমাদের নয়।’ জয় মা তারা দোকানের কর্ণধার অরুণ পাল বলেন, ‘আমাদের কিছু ভুল ত্রুটি ছিল যা ওঁরা দেখিয়ে দিয়ে গিয়েছেন। এতে কোনও রাগ বা অভিমান নেই।'
- Related topics -
- শহর কলকাতা
- রেস্তোরাঁ
- কলকাতা পুরসভা
- খাদ্য সুরক্ষা
- খাদ্য দপ্তর
- খাদ্য


