Kolkata Raid | সাতসকালে কলকাতায় ৬ জায়গায় ইডি তল্লাশি, কোন মামলায় অভিযান?

Wednesday, September 16 2026, 4:56 am
Kolkata Raid | সাতসকালে কলকাতায় ৬ জায়গায় ইডি তল্লাশি, কোন মামলায় অভিযান?
highlightKey Highlights

কলকাতা এবং ইন্দোরের অন্তত ১৭টি জায়গায় ইডি-র তল্লাশি অভিযান চলছে বলে খবর৷


বুধবার সকাল সকাল শহরে ইডি হানা। সূত্রের খবর, এ দিন কলকাতা এবং ইন্দোরের অন্তত ১৭টি জায়গায় ইডি-র তল্লাশি অভিযান চলছে। চিটফান্ড সংক্রান্ত মামলায় অভিযান চলছে বলে জানা গিয়েছে। এদিন প্রথমেই নারকেলডাঙা এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি-র একটি দল। গোপন সূত্রে খবর, নারকেলডাঙারওই ব্যবসায়ীর মাধ্যমে চিট ফান্ডের নামে তোলা কালো টাকা সাদা করার চেষ্টা হয়েছিল। অমৃত গ্রুপ অফ কোম্পানিজ নামে একটি সংস্থার ডিরেক্টর এবং বিনিয়োগকারীদের ঠিকানায়ও তল্লাশি শুরু হয়েছে৷ নারকেলডাঙা, নেতাজি নগর ছাড়াও রবীন্দ্র সরোবর সহ ৬ জায়গায় ইডি তল্লাশি চলছে বলে সূত্রের খবর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File