Kolkata Police Transfer | কলকাতা পুলিশের ৯৩ অফিসারের বদলির ঘোষণা! প্রথম দিন থেকেই স্ট্র্যাটেজিক নয়া সরকার

Sunday, May 10 2026, 4:12 am
Kolkata Police Transfer | কলকাতা পুলিশের ৯৩ অফিসারের বদলির ঘোষণা! প্রথম দিন থেকেই স্ট্র্যাটেজিক নয়া সরকার
highlightKey Highlights

মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পরেই কলকাতা পুলিশের বিভিন্ন পদমর্যাদার একাধিক পুলিশের রদবদল।


মুখ্যমন্ত্রী পদে বসেই কলকাতা পুলিশে বড়ো রদবদল। সূত্রের খবর, কলকাতা পুলিশের ডিসি থেকে শুরু করে ৯৩ জন অফিসার ইনচার্জ, সাব-ইন্সপেক্টরদের বদলির ঘোষণা কর্মকর্তাদের। সূত্রের খবর, এঁদের প্রায় সকলেই আগের শাসক দলের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হয়ে কাজ করতেন। তালিকায় দেখা গিয়েছে এদের বেশিরভাগকেই কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরুদুয়ারের বদলি করা হয়েছে। সুন্দরবন এমনকী পশ্চিমাঞ্চলের পুরুলিয়ার মতো জেলাতেও তাঁদের পাঠানো হচ্ছে। কাল দুপুর সাড়ে ১২ টায় সচিবদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File