Kolkata Police | সোশ্যাল মিডিয়ায় বির্তকিত পোস্ট! কলকাতা পুলিশের ২ আধিকারিকের বিরুদ্ধে বড় পদক্ষেপ লালবাজারের

Friday, July 10 2026, 4:52 pm
Kolkata Police | সোশ্যাল মিডিয়ায় বির্তকিত পোস্ট! কলকাতা পুলিশের ২ আধিকারিকের বিরুদ্ধে বড় পদক্ষেপ লালবাজারের
highlightKey Highlights

পুলিশও কোনও আইনভঙ্গ করলে যে ছাড় পাবেন না, তা বুঝিয়ে দিল লালবাজার। পুলিশের নিয়ম ভঙ্গের জন্য কলকাতা পুলিশের দুই আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিল লালবাজার।


নিয়ম ভঙ্গের জন্য কলকাতা পুলিশের দুই আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিল লালবাজার। সূত্রের খবর, কলকাতা পুলিশের দুই ডিসি, ডিসি পোর্ট-২ পার্থপ্রতিম দাস এবং ডিসি নর্থ-৩ বিধান সাহাকে শুক্রবার সাসপেন্ড কড়া হলো। লালবাজার সূত্রে খবর, ২০২৫ সালে সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করেছিলেন এই দুই পুলিশ আধিকারিক। লালবাজারের বক্তব্য, কর্মরত অবস্থায় একজন পুলিশকর্মী ওই ধরনের পোস্ট করতে পারেন না। বিধান সাহা এবং পার্থপ্রতিম দাস সোশ্যাল মিডিয়াতে যা পোস্ট করেছিলেন, তা পুলিশের নিয়ম ভঙ্গ করেছে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, আরজি কর কাণ্ডে তদন্তে কর্তব্যে গাফিলতির অভিযোগে রাজ্যের তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছে শুভেন্দু সরকার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File