Kolkata Police | পুজো মণ্ডপে স্প্রে করতে হবে অগ্নিনিরোধক রাসায়নিক! কালীপুজোর আগে কী কী সতর্কতা পুলিশের?

Thursday, November 5 2026, 2:25 pm
Kolkata Police | পুজো মণ্ডপে স্প্রে করতে হবে অগ্নিনিরোধক রাসায়নিক! কালীপুজোর আগে কী কী সতর্কতা পুলিশের?
highlightKey Highlights

পুজো উদ্যোক্তাদের পুলিশ ও দমকলের কর্তাদের নির্দেশ, অগ্নিসুরক্ষার জন‌্য মণ্ডপের কাপড় ও কাঠামোয় স্প্রে করতে হবে অগ্নিনিরোধক রাসায়নিক।


চোরবাগানের বিপর্যয়ের পর কালীপুজো নিয়ে বাড়তি সতর্কতা জারি কলকাতা পুলিশের। বুধবার উত্তর কলকাতার নব যুবক সংঘ, মধ্য কলকাতার মুচিপাড়া ও জানবাজার, দক্ষিণ কলকাতার ক্যওড়াতলায় শ্মশানকালী, সরশুনায় চামুণ্ডা কালীপুজো, এই পাঁচটি মণ্ডপ পরিদর্শন করেন লালবাজার এবং দমকল দপ্তরের আধিকারিকরা। তারপরই প্রশাসনের নির্দেশ, কালীপুজোয় প্রতিটি মণ্ডপের কাঠামো ও কাপড়ে অগ্নিনিরোধক রাসায়নিক স্প্রে করতে হবে এবং যথেষ্ট অগ্নিনির্বাপন যন্ত্র রাখতে হবে। কোনো বাড়ির দেওয়াল লাগোয়া এসির আউটলেট থাকলে তার কাছে মণ্ডপ তৈরি করা যাবে না। মণ্ডপে প্রস্থানের পথ অনেক বেশি বড় করতে হবে। ভিড়ের স্বাভাবিক চলাচলের কথা মাথায় রেখেই সার্কুলেশন প্ল্যান তৈরি করা হচ্ছে, জানিয়েছে কলকাতা পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File