Jamshedpur | জামশেদপুরের ব্যবসায়ী খুনে গ্রেপ্তার কলকাতা পুলিশের সার্জেন্ট ও সিভিক ভলান্টিয়ার!
Friday, September 11 2026, 10:11 am

Key Highlightsঝাড়খণ্ডের জামশেদপুরের ব্যবসায়ী নিখর সবলোক খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়।
ঝাড়খণ্ডের জামশেদপুরের ব্যবসায়ী নিখর সবলোক খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। ঘটনায় জড়িত সন্দেহে কলকাতা পুলিশের ট্র্যাফিক সার্জেন্ট অয়ন গুপ্ত এবং মহিলা সিভিক ভলান্টিয়ার টুইঙ্কল দাসকে শুক্রবার গ্রেপ্তার করল ঝাড়খণ্ড পুলিশ। গত ২৪ আগস্ট রাঁচি রোডের এক হোটেলের সামনে গুলি করে খুন করা হয় ওই ব্যবসায়ীকে। জমি সংক্রান্ত বিবাদের জেরে তাঁকে খুন করতে ২০ লাখ টাকার সুপারি দেওয়া হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। মামলার তদন্তে নেমে ইতিমধ্যেই এসটিএফ ৬ জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। খুনের পর এক শার্প শুটার কলকাতায় পালিয়ে আসে। ধৃত পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারের সঙ্গে আততায়ীদের কী যোগাযোগ ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
- Related topics -
- শহর কলকাতা
- ভারত
- ক্রাইম
- জামশেদপুর
- খুন


