WB নির্বাচন ২০২৬TMC95BJP193LFT+ISF3INC0অন্যান্য2ফলাফল
Key Highlights
Kolkata Police | হুক্কাবারে যেতে 'না', বকাবকিতে বাড়ি ছাড়লেন ৪ স্কুলছাত্রী! কয়েক ঘন্টার মধ্যেই ছাত্রী উদ্ধার কলকাতা পুলিশের
Saturday, April 11 2026, 5:21 am

Key Highlightsএকটি মোবাইল কলে ট্রেনের শব্দ আর ‘হোটেল’ কথাটি শুনেই এই নিখোঁজ তথা অপহরণ-কাণ্ডের কিনারা করলেন উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ আধিকারিকরা।
হুক্কাবারে গিয়েছে মেয়ে, জানতে পেরে বকাবকি করেন বাড়ির লোকজন। বকাবকির জেরে বৃহস্পতিবার আমহার্স্ট স্ট্রিটের একটি স্কুলে যাওয়ার পর বাড়ি ফেরেনি নবম শ্রেণির চার ছাত্রী। সন্ধ্যা অবধি বাড়ি না ফেরায় আমহার্স্ট স্ট্রিট থানায় অপহরণের অভিযোগ দায়ের করে চারটি পরিবার। দ্রুত তদন্ত শুরু করে গভীর রাতে আসানসোল স্টেশনের কাছ থেকে চার কিশোরীকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। সূত্রের খবর, ইনস্টাগ্রামে মুম্বইয়ের এক যুবকের সঙ্গে পরিচয় হয় ছাত্রীদের। সম্প্রতি এক আত্মীয়র বিয়েতে আসানসোলে এসেছিল ওই যুবক। তাঁর সূত্র ধরেই ছাত্রী উদ্ধার পুলিশের।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- কলকাতা পুলিশ
- পুলিশ প্রশাসন
- পুলিশ
- অপহরণ
- আসানসোল


