Kolkata Police | ‘প্রাণঘাতী’ চিনা মাঞ্জা কাটতে অভিনব ড্রোন! বিশ্বকর্মা পুজোয় আকাশপথে নজরদারি পুলিশের
Friday, September 18 2026, 5:24 am

Key Highlightsআপাতত এই ড্রোনের সাহায্যে দিন ও রাতে পুজোর ভিড়ের উপর আকাশপথে কড়া নজরদারির পরিকল্পনা পুলিশের।
প্রতিবছর বিশ্বকর্মা পুজোর সময় চিনা মাঞ্জার দৌরাত্মে আহত হয় শহরবাসী। গত মাসেই মা ফ্লাইওভার দিয়ে বাইকে করে যাওয়ার সময় চিনা মাঞ্জাসুতো গলায় জড়িয়ে আহত হন কলকাতা পুলিশের এক আধিকারিক। এবার চিনা মাঞ্জা কাটতে নতুন দুটি অত্যাধুনিক ড্রোনের সাহায্য নেবে কলকাতা পুলিশ। বিশ্বকর্মা পুজোর সময় আকাশপথে নজরদারি করবে ড্রোন দুটি। ড্রোনের ব্লেড এতটাই শক্ত হবে, যে কোনও মাঞ্জা সুতো কেটে বেরিয়ে গিয়ে নিজের রাস্তা করে নেওয়া যাবে। মাঞ্জার সুতো যাতে ড্রোনের পাখায় জড়িয়ে কোনও দুর্ঘটনা ঘটাতে না পারে, সেই ব্যবস্থা করা হচ্ছে। চিনা মাঞ্জাসুতো ব্যবহার করে কেউ ঘুড়ি ওড়াচ্ছে কি না, সেদিকে ক্রমাগত নজর রাখা হবে।
- Related topics -
- শহর কলকাতা
- ড্রোন হামলা
- কলকাতা পুলিশ
- পুলিশ প্রশাসন
- চীন


