WB Police | পুরভোটের আগেই রাজ্য পুলিশের ছ’জন আধিকারিককে বদলির নির্দেশ স্বরাষ্ট্র দপ্তরের!

Saturday, November 14 2026, 5:51 am
WB Police | পুরভোটের আগেই রাজ্য পুলিশের ছ’জন আধিকারিককে বদলির নির্দেশ স্বরাষ্ট্র দপ্তরের!
highlightKey Highlights

শুক্রবার স্বরাষ্ট্র দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে বদলির কথা জানানো হয়েছে। এই তালিকায় রয়েছেন চার জন আইপিএস এবং দু’জন ডব্লিউবিপিএস আধিকারিক।


শুক্রবার স্বরাষ্ট্র দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের চার জন আইপিএস এবং দু’জন ডব্লিউবিপিএস আধিকারিকদের বদলির নির্দেশ দেওয়া হলো। বিজ্ঞপ্তি অনুযায়ী, সুপ্রতিম সরকারকে এডিজি (টেলিকমিউনিকেশন) পদের পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশ হাউজিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের এডিজি ও আইজিপি-র অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। হাওড়া সিটি পুলিশের ডিসি (সেন্ট্রাল) তৌসিফ আলি আজহারকে কলকাতা পুলিশের ডিসি (ট্রাফিক, সাউথ) করা হয়েছে। কলকাতা পুলিশের ডিসি (ট্রাফিক, সাউথ) নিখিল আগরওয়ালকে পাঠানো হয়েছে তৌসিফ আলী আজহারের পদে। পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের এসপি পিনাকী রঞ্জন দাসকে এসএপি-র প্রথম ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার করা হয়েছে। জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) সৌতম বন্দ্যোপাধ্যায়কে ডিরেক্টরেট অফ সিকিউরিটির অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত ডিসি কল্যাণ সরকারকেও একই দপ্তরে অতিরিক্ত পুলিশ সুপার পদে নিয়োগ করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File