Kolkata Police | মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্য, সাসপেন্ড কলকাতা পুলিশের ইনস্পেক্টর!

Tuesday, November 10 2026, 4:32 pm
Kolkata Police | মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্য, সাসপেন্ড কলকাতা পুলিশের ইনস্পেক্টর!
highlightKey Highlights

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে কলকাতা পুলিশের এক ইনস্পেক্টরকে সাসপেন্ড করা হলো।


মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে কলকাতা পুলিশের এক ইনস্পেক্টরকে সাসপেন্ড করা হলো। অভিযুক্ত ইনস্পেক্টর একলাখ আহমেদ কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের অধীনস্থ মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটপোস্টের ইনচার্জ ছিলেন। সোমবার থেকে তাঁর সাসপেনশন কার্যকর হয়েছে এবং তদন্ত চলাকালীন তাঁর বেতন অর্ধেক কাটার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, গত রবিবার একটি অভ্যন্তরীণ হোয়াটসঅ্যাপ গ্রুপে বাজি পোড়ানো নিয়ে আলোচনার সময় মুখ্যমন্ত্রীকে নিয়ে ওই অবমাননাকর মন্তব্য করেন তিনি। যদিও পরে পোস্ট মুছে ক্ষমা চেয়ে নেন ওই আধিকারিক, ততক্ষণে চ্যাটের স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। লালবাজারের শীর্ষকর্তাদের নির্দেশেই তাঁর বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File