Kolkata Police Helpline | পুজোর ভিড়ে শিশু নিরাপত্তায় বিশেষ ব্যান্ড-এর ঘোষণা কলকাতা পুলিশের, কোথায় পাবেন?

Thursday, October 15 2026, 5:28 pm
Kolkata Police Helpline | পুজোর ভিড়ে শিশু নিরাপত্তায় বিশেষ ব্যান্ড-এর ঘোষণা কলকাতা পুলিশের, কোথায় পাবেন?
highlightKey Highlights

প্রতি বছরের মতো এবারও চালু করা হল বিশেষ হেল্পলাইন নম্বর। পাশাপাশি, শিশুদের নিরাপত্তায় বিশেষ ব্যান্ডের ব্যবস্থা করা হয়েছে।


পুজোর সময় ভিড়ের মাঝে প্রত্যেক বছরই হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। কলকাতা পুলিশ দুর্গাপুজোর ভিড়ে হারিয়ে যাওয়া সদস্যদের দ্রুত খুঁজে পেতে বিশেষ উদ্যোগ নিয়েছে। পুজোর দিনগুলিতে কেউ হারিয়ে গেলে বা পরিবারের কোনও সদস্যের খোঁজ না পেলে সরাসরি কলকাতা পুলিশের বিশেষ হেল্পলাইন নম্বর ৯১৬৩৭৩৭৩৭৩-তে যোগাযোগ করা যাবে। ১৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত চালু থাকবে এই পরিষেবা। শিশুদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যান্ডের ব্যবস্থা করা হয়েছে, যা অভিভাবকরা শিশুদের হাতে পরিয়ে রাখতে পারবেন। জোরকদমে চালু থাকবে পুলিশ মিসিং পারসন স্কোয়াড ও অন্যান্য জরুরি পরিষেবা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File