Shantanu Singh | ইডির হাতে গ্রেপ্তার কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা! জমি দখল এবং ওই জমিতে অবৈধ নির্মাণের মামলায় আটক তিনি
Thursday, May 14 2026, 4:38 pm

Key Highlightsকলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা গ্রেপ্তার। ইডির হাতে গ্রেপ্তার হলেন তিনি।
জাল নথির মাধ্যমে জমি দখল এবং জমিতে অবৈধ নির্মাণের মামলায় ইডির হাতে গ্রেপ্তার হলেন কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা। গত ৫ মে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছিল ইডি। গত এপ্রিল মাসে দক্ষিণ কলকাতার বালিগঞ্জের বাসিন্দা ব্যবসায়ী সোনা পাপ্পুর বিরুদ্ধে জমি দখল, তোলাবাজি-সহ বিভিন্ন মামলার তদন্তে শান্তনুর ফার্ন রোডের বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি। একাধিকবার তাঁকে তলব করেছিল ইডি। তবে একবারও হাজিরা দেননি তিনি। কালীঘাট থানার ওসি পরে মমতা বন্দোপাধ্যায়ের ব্যক্তিগত সুরক্ষার কাজ করতেন তিনি।
- Related topics -
- শহর কলকাতা
- শান্তনু সেন
- পুলিশ
- রাজ্য পুলিশ
- পুলিশি নিরাপত্তা
- পুলিশ প্রশাসন
- কলকাতা পুলিশ
- ইডি অফিসার
- ইডি
- সিআইডি
- ইউআইডিএআই
- গ্রেফতার


