WB নির্বাচন ২০২৬TMC79BJP208LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল

Kolkata Police | গণনার দিন বিজয় মিছিলে 'না', গেরুয়া ঝড়ের মাঝে কড়া পুলিশি প্রহরায় শহর কলকাতা

Monday, May 4 2026, 1:32 pm
Kolkata Police | গণনার দিন বিজয় মিছিলে 'না', গেরুয়া ঝড়ের মাঝে কড়া পুলিশি প্রহরায় শহর কলকাতা
highlightKey Highlights

সোমবার, ৪ মে গণনা চলাকালীন তিলোত্তমায় কোনও রকম বিজয় মিছিল বা বড় জমায়েত করা যাবে না বলে সাফ জানিয়ে দিল কলকাতা পুলিশ।


রাজ্যে চলছে ২০২৬ বিধানসভা নির্বাচনের শেষ পর্বের ভোটগণনা। ইতিমধ্যেই বঙ্গে ছড়িয়েছে গেরুয়া আবির। রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বিজেপি কর্মীদের বিজয়োল্লাস। এই পরিস্থিতিতে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দের। ৪ মে অর্থাৎ আজ গণনা চলাকালীন কোনও রাজনৈতিক দল বা সংগঠন কোনও রকম বিজয় মিছিল, র‍্যালি বা জনসমাবেশ করতে পারবে না। সব দলের ক্ষেত্রেই এই নিয়ম জারি থাকবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। এলাকায় কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। শহরের প্রতিটি থানার ওসিদের এই নির্দেশ দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File