WB নির্বাচন ২০২৬TMC83BJP204LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
Kolkata Police | গণনার দিন বিজয় মিছিলে 'না', গেরুয়া ঝড়ের মাঝে কড়া পুলিশি প্রহরায় শহর কলকাতা
Monday, May 4 2026, 1:32 pm

Key Highlightsসোমবার, ৪ মে গণনা চলাকালীন তিলোত্তমায় কোনও রকম বিজয় মিছিল বা বড় জমায়েত করা যাবে না বলে সাফ জানিয়ে দিল কলকাতা পুলিশ।
রাজ্যে চলছে ২০২৬ বিধানসভা নির্বাচনের শেষ পর্বের ভোটগণনা। ইতিমধ্যেই বঙ্গে ছড়িয়েছে গেরুয়া আবির। রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বিজেপি কর্মীদের বিজয়োল্লাস। এই পরিস্থিতিতে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দের। ৪ মে অর্থাৎ আজ গণনা চলাকালীন কোনও রাজনৈতিক দল বা সংগঠন কোনও রকম বিজয় মিছিল, র্যালি বা জনসমাবেশ করতে পারবে না। সব দলের ক্ষেত্রেই এই নিয়ম জারি থাকবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। এলাকায় কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। শহরের প্রতিটি থানার ওসিদের এই নির্দেশ দেওয়া হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- রাজনৈতিক
- রাজনৈতিক দল
- রাজনৈতিক ঝামেলা
- কলকাতা পুলিশ
- পুলিশ প্রশাসন
- পুলিশ
- রাজ্য পুলিশ
- পুলিশি নিরাপত্তা
- পুলিশ কনস্টেবল
- বিজেপি
- তৃণমূল কংগ্রেস


