Kolkata Parking Problem | শহর কলকাতার পার্কিং সমস্যা নিয়ে উদ্বিগ্ন হাই কোর্ট, ‘পার্কোম্যাট’ তৈরির প্রস্তাব

Wednesday, November 18 2026, 3:43 am
Kolkata Parking Problem | শহর কলকাতার পার্কিং সমস্যা নিয়ে উদ্বিগ্ন হাই কোর্ট, ‘পার্কোম্যাট’ তৈরির প্রস্তাব
highlightKey Highlights

বহুতল পার্কিং জোন করলে যানজট কমবে। অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য সমস্যার কথা স্বীকার করে জানান, পুরনিগম পরিকল্পনা করছে।


দক্ষিণ কলকাতার আলিপুর রোডে একটি বেসরকারি হাসপাতালের পার্কিং সমস্যায় জর্জরিত পাশের আবাসনের বাসিন্দারা। এই মর্মে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাই কোর্টে। এই মামলার শুনানিতে শহরের পার্কিং সমস্যার সমাধানে ‘পার্কোম্যাট’ তৈরির প্রস্তাব দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। মুম্বইয়ের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, সেখানে হাসপাতালের সামনে পার্কোম্যাট তৈরি করে সমস্যার সমাধান হয়েছে। হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মচারীদের পার্কিংয়ের জন্য কী পদক্ষেপ করা হয়েছে, তা নিয়ে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। পরবর্তী শুনানি আগামী বছরের ১৮ জানুয়ারি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File