Tutu Bose | বুধে শেষকৃত্য টুটু বোসের, মোহনবাগান ক্লাব তাঁবুতে জানানো হবে শেষ শ্রদ্ধা

Wednesday, May 13 2026, 3:17 am
Tutu Bose | বুধে শেষকৃত্য টুটু বোসের, মোহনবাগান ক্লাব তাঁবুতে জানানো হবে শেষ শ্রদ্ধা
highlightKey Highlights

বুধবার সকালে টুটুবাবুর দেহ নিয়ে যাওয়া হবে বালিগঞ্জের বাসভবনে। সকাল ৮টা ৩০ থেকে ১০টা পর্যন্ত দেহ শায়িত থাকবে।


মঙ্গলবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন প্রাক্তন মোহনবাগান সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী স্বপনসাধন বসু, ওরফে টুটু বসু। পরিবার সূত্রে খবর, বুধবার সকাল ৮টা ৩০ থেকে ১০টা পর্যন্ত দেহ শায়িত থাকবে টুটুবাবুর বালিগঞ্জের বাসভবনে। সকাল ১০টা ৩০ মিনিটে তাঁকে নিয়ে যাওয়া হবে ভবানীপুর ক্লাব ও সংবাদ প্রতিদিনের দপ্তরে। ১১টা ৩০ মিনিট নাগাদ মোহনবাগান ক্লাবে তাঁর দেহ শেষবারের জন্য নিয়ে যাওয়া হবে। সেখানেই তাঁকে শেষ বিদায় জানাবেন অনুরাগীরা। বিকেল সাড়ে ৪টা নাগাদ কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File