Local Train | সিগন্যালিং বিভ্রাট, দমদম-আগরপাড়া-বেলঘরিয়ায় থমকে ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা

Friday, March 13 2026, 6:58 am
Local Train | সিগন্যালিং বিভ্রাট, দমদম-আগরপাড়া-বেলঘরিয়ায় থমকে ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা
highlightKey Highlights

ভোগান্তিতে নিত্যযাত্রীরা। দমদম, আগরপাড়া, বেলঘরিয়া-সহ একাধিক স্টেশনে পরপর ট্রেন দাঁড়িয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা।


শুক্রের সকালে রেল বিভ্রাট। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, এদিন আগরপাড়া স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে হঠাৎই দাঁড়িয়ে পড়ে ব্যারাকপুর বিবাদী বাগ লোকাল। চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে পড়ায় দমদম, আগরপাড়া, বেলঘরিয়া-সহ একাধিক স্টেশনে বহু ট্রেন আটকে যায়। সকাল ১০ টার পর ঘটনাটি ঘটেছে। এখনও ওই লাইনে সিগন্যাল বিভ্রাট অব্যাহত। রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌছেছেন। মেরামত করার কাজ চলছে। ভোগান্তিতে নিত্যযাত্রীরা। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানান, তিনি বিষয়টি জানেন না, খোঁজ নেওয়া হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File