Kolkata Police | রেললাইন থেকে উদ্ধার কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশকর্তার দেহ, দুর্ঘটনা নাকি আত্মহত্যা?

Saturday, November 28 2026, 5:22 pm
Kolkata Police | রেললাইন থেকে উদ্ধার কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশকর্তার দেহ, দুর্ঘটনা নাকি আত্মহত্যা?
highlightKey Highlights

শনিবার বিকেল সাড়ে ৪টার একটু পরে শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন ও নিউ গড়িয়া স্টেশনের মাঝে রেললাইন থেকে প্রবীর চট্টোপাধ্যায়ের দেহ উদ্ধার হয়।


রেলওয়ে ট্র্যাক থেকে উদ্ধার কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশকর্তার দেহ। শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ নিউ গড়িয়া এবং বাঘা যতীন স্টেশনের মাঝে প্রাক্তন পুলিশকর্তা প্রবীরকুমার চট্টোপাধ্যায় (৭৩)-এর মৃতদেহ উদ্ধার হয়েছে। রেল সূত্রে খবর, আচমকা ট্র্যাকের সামনে এসে পড়ায় শিয়ালদহমুখী লোকাল ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে তাঁর। কিন্তু কী ভাবে ট্রেনের ধাক্কা লাগলো তা এখনও স্পষ্ট নয়। এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তা নিয়ে জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। অবসরপ্রাপ্ত ওই আধিকারিকের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে রবিবার দেহের ময়না তদন্ত হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File