Lionel Messi's Statue | ভাঙাই পড়তে চলেছে লেকটাউনের মেসির মূর্তি! 'টুকরো টুকরো করে সরাতে হবে'-মত বিশেষজ্ঞদের
Tuesday, May 26 2026, 2:35 pm

Key Highlightsমূর্তি যদি শেষ পর্যন্ত নামাতেই হয়, তাহলে সেটা ভাঙা ছাড়া উপায় থাকবে না। যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররাই।
ভাঙা পড়তে চলেছে লেকটাউনের মেসির মূর্তি। প্রাথমিকভাবে ঠিক হয়েছিল, ক্রেন ব্যবহার করে মূর্তিটিকে অক্ষত অবস্থায় নামানো হবে। তবে মূর্তি বিশেষজ্ঞরা জানিয়েছেন, ৪৪ ফুটের ওই বিশাল মূর্তি অক্ষত অবস্থায় নামানো সম্ভব নয়। তাতে সামনের রাস্তা কিংবা ফ্লাইওভারের ক্ষতি হতে পারে। পাশের ক্লক টাওয়ারও ক্ষতিগ্রস্ত হতে পারে। সোমবার সরেজমিনে খতিয়ে দেখতে যান পূর্তদপ্তরের ইঞ্জিনিয়ার, সরকারি আধিকারিক ও লেকটাউন থানার পুলিশ। তাঁরা জানান, মূর্তির ভিত অতটা শক্ত নয়। টুকরো টুকরো করে ভেঙে নামানোর সম্ভাবনা রয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- লিওনেল মেসি
- কলকাতা পুরসভা
- লেকটাউন


