Kolkata | ভেস্তে যাবে ২১ জুলাই? মিললো না অনুমতি, মধ্য কলকাতায় জমায়েতে নিষেধাজ্ঞা জারি পুলিশের
Wednesday, July 1 2026, 5:56 am

Key Highlightsআগামী ২ মাস ভিক্টোরিয়া হাউসের সামনে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা লাগু করলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ।
আগামী ২ মাস ভিক্টোরিয়া হাউসের সামনে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা লাগু করলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। নির্দেশিকা জারি করে পুলিশের তরফে জানানো হয়েছে, ২ জুলাই থেকে ৩০ অগস্ট পর্যন্ত মধ্য কলকাতা ওই এলাকায় চারজনের বেশি জমায়েত করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর জেরে ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাই শহিদ দিবস পালন করতে পারবেন না তৃণমূল নেতৃত্ব। যদিও পুলিশের এই নির্দেশিকার বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিল মমতা-পন্থী তৃণমূল। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “এটা একদম অবৈধ। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। রাজনৈতিক, গণতান্ত্রিক প্রতিবাদকে ভয় পাচ্ছেন। এই যে নির্দেশ বেরিয়েছে, এর বিরুদ্ধে আমরা আগামিদিনে নিশ্চিতভাবে আদালতে যাব।”


