Kolkata | ডেকার্স লেনের খাবারে নজরদারি! চপ-কাটলেটেরর গুনাগুন বিচারে অফিসপাড়ায় হানা খাদ্য সুরক্ষা দপ্তরের

Saturday, September 5 2026, 1:53 pm
Kolkata | ডেকার্স লেনের খাবারে নজরদারি! চপ-কাটলেটেরর গুনাগুন বিচারে অফিসপাড়ায় হানা খাদ্য সুরক্ষা দপ্তরের
highlightKey Highlights

ডেকার্স লেনে থাকা বিভিন্ন খাবারের দোকানে অভিযান চালালেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা।


রাজ্যজুড়ে বিভিন্ন রেস্তোরাঁ এবং খাদ্য প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। সেই তালিকায় এবার শহর কলকাতার অফিসপাড়ার ডেকার্স লেনও। সূত্রের খবর, শনিবার ডেকার্স লেনে অভিযান চালালেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। খতিয়ে দেখা হলো বেশ কয়েকটি দোকানের খাবারের মান। এই এলাকার যেসব দোকান চপ, কাটলেট, মিষ্টির জন্য বিখ্যাত সেখানে কী কী উপকরণ ব্যবহার করে রান্না করা হয় তাও খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করলেন অফিসাররা। ডেকার্স লেন ছাড়াও, নাগেরবাজার এবং কলকাতা লাগোয়া বেশ কিছু এলাকার নানা রেস্তোরাঁ ও খাবারের দোকানে অভিযান চলেছে। দমদম পার্কে বিখ্যাত একটি রেস্তোরাঁতে পচা মাংস পাওয়া অভিযোগ উঠেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File