DA-West Bengal | শিক্ষাকর্মী-অধ্যাপকদের বকেয়া DA নিয়ে নয় নির্দেশ নবান্নের!

Sunday, April 12 2026, 6:03 am
DA-West Bengal | শিক্ষাকর্মী-অধ্যাপকদের বকেয়া DA নিয়ে নয় নির্দেশ নবান্নের!
highlightKey Highlights

একাধিকবার বৈঠক করেছেন অর্থ দপ্তরের আমলারা। যে সরকারি কর্মীরা এখনও বকেয়া ডিএ পাননি, তাঁদের ডিএ প্রদানের প্রক্রিয়া একধাপ এগোল।


ইতিমধ্যেই রাজ্যের সরকারি কর্মীদের একাংশের কাছে পৌঁছে গেছে মহার্ঘ ভাতার একটি অংশ। তবে রাজ্যের শিক্ষক এবং শিক্ষাকর্মী, অধ্যাপক, পুর এবং পঞ্চায়েত দপ্তরের কর্মীরা এখনও তা পাননি। এবার রাজ্যের প্রতিটি সরকারি এবং সরকার পোষিত স্কুলের কাছে কর্মরত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। শনিবার অর্থ দপ্তর নির্দেশিকা জারি করে জানিয়েছে, ১৩ এপ্রিলের মধ্যেই সম্ভাব্য খরচের হিসেব জমা দিতে হবে। তারপরই বকেয়া ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File