Kolkata | খাস কলকাতায় সুইমিং পুলের জলে ডুবে মৃত কিশোর! চাঞ্চল্য ঢাকুরিয়ায়
Saturday, September 5 2026, 5:45 am

Key Highlightsরহস্যজনক ভাবে সুইমিং পুল থেকে ছাত্রকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঢাকুরিয়ার সুইমিং পুলে সাঁতার কাটতে নেমে মর্মান্তিক পরিণতি পড়ুয়ার। কলকাতায় জলে ডুবে মৃত্যু হলো একাদশ শ্রেণির ওই ছাত্রের। মৃত ছাত্রের নাম সরিপ ঘোষ (১৬)। শুক্রবার বিকেল ৪ টের ব্যাচে সাঁতার শিখতে এসেছিল সরিপ। জলে নামার কিছুক্ষণ পরেই হঠাৎ তলিয়ে যেতে থাকে সে। কিছুক্ষণ পরে এক মহিলা প্রশিক্ষকের নজরে পড়ে বিষয়টি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন। সূত্রের খবর, প্রায় সাত বছর ধরে সাঁতার কাটছে সে। কী করে সে ডুবে গেল তা নিয়ে ধোঁয়াশা। এই ঘটনায় সুইমিং ক্লাবের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।
- Related topics -
- শহর কলকাতা
- সাঁতারু
- সাঁতার
- swimsuit
- কলকাতা পৌরসভা
- অস্বাভাবিক মৃত্যু
- মৃত্যু


