Kolkata | রাস্তায় থুতু ফেললে বা প্রস্রাব করলেই জরিমানা! কীসে কত? জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী!
Friday, June 19 2026, 4:30 pm

Key Highlightsশহর কলকাতার রাস্তা পরিষ্কার পরিছন্ন রাখতে বড় উদ্যোগ কলকাতা পুরসভার।
শহর কলকাতার রাস্তা পরিষ্কার পরিছন্ন রাখতে বড় উদ্যোগ কলকাতা পুরসভার। পুর এলাকাগুলিকে আরও পরিচ্ছন্ন ও প্রযুক্তিনির্ভর করতে ‘স্বচ্ছ অ্যাপ’ চালু করেছিল কলকাতা পুরসভা। তখনই পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছিলেন,‘থুতু ফেললে ১০০ টাকা। প্লাস্টিক ব্যবহার এবং যত্রতত্র প্রস্রাব করলে ২০০ টাকা জরিমানা করা হবে।’ দোকানদারদের উদ্দেশে তিনি বলেন, ‘দোকানের সামনে আবর্জনা জমিয়ে রাখবেন না। কারণ রাস্তাটা আপনার নয়। না হলে জরিমানা দিতে হবে।’ আগামী ১ সেপ্টেম্বর থেকে পুর আইন অনুযায়ী যত্রতত্র নোংরা ফেললে জরিমানা করা হবে। এছাড়াও নাগরিক সমস্যার সমাধানে ১৮০০-৩৪৫-০৯৩৮ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। আপাতত সকাল ১০টা থেকে ৭টা পর্যন্ত টোল ফ্রি এই নম্বর খোলা থাকবে।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা পুরসভা
- জরিমানা
- অগ্নিমিত্রা পাল


