Kolkata Municipality | পুরভোটের দিকে নজর বঙ্গ বিজেপির, পুজোর পরেই নির্বাচন! কলকাতার ইনচার্জ সুকান্ত, রয়েছেন কারা কারা?

Wednesday, August 26 2026, 4:21 am
Kolkata Municipality | পুরভোটের দিকে নজর বঙ্গ বিজেপির, পুজোর পরেই নির্বাচন! কলকাতার ইনচার্জ সুকান্ত, রয়েছেন কারা কারা?
highlightKey Highlights

দুই পুরসভা নিজেদের দখলে আনতে আটঘাট বেঁধে নামতে চায় গেরুয়া শিবির। সেই হিসেবে বিজেপি কলকাতা কর্পোরেশনের ভোটের ইনচার্জের দায়িত্ব দেওয়া হল সুকান্ত মজুমদারকে।


বিধানসভা ভোটে জিতে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। এবার পুরভোটের দিকে নজর রাজ্য সরকারের। আজ, মঙ্গলবার সকালে বিজেপির সল্টলেক অফিসে বৈঠকের পর জানানো হয়েছে পুজো মিটতেই কলকাতা কর্পোরেশন ও হাওড়া পুরসভায় ভোট হবে। দলীয় সূত্রে খবর, কলকাতা কর্পোরেশন ভোটে বিজেপির ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে। সহ-ইনচার্জ অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, আহ্বায়ক তাপস রায়। সহ-আহ্বায়ক হিসেবে কাজ করবেন রিতেশ তিওয়ারি। হাওড়া পুরসভায় ভোটের ইনচার্জ হিসেবে দলের তরফে রাজ্যসভার সাংসদ রাহুল সিনহাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সঞ্জয়কুমার সিংকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File