Municipal Recruitment Scam | পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসু-রথীন ঘোষকে তলব, ইডির হাজিরা এড়ালেন কর্তারা
Wednesday, May 6 2026, 1:43 pm

Key Highlightsবুধবার ছিল তৃণমূলের সুজিত বসু এবং রথীন ঘোষের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার দিন। কিন্তু দু’জনেই আলাদা ভাবে জানালেন, তাঁরা ইডি দফতরে যেতে পারছেন না।
পুর দুনীতি মামলায় আগেই প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ এবং সুজিত বসুকে তলব করেছিল ইডি। তলব ফের এড়িয়ে গেলেন দুই কর্তা। সূত্রের খবর, প্রাক্তন মন্ত্রী রথীন চিঠি দিয়ে ইডি অফিসারদের জানিয়েছেন, শৌচাগারে পড়ে গিয়ে তিনি পায়ে চোট পেয়েছেন। অন্যদিকে, সুজিত বসু জানিয়েছেন, তিনি ভোট পরবর্তী হিংসা সামলাতে ব্যস্ত রয়েছেন। উল্লেখ্য, এর আগেও ভোটের কাজে ব্যস্ত থাকার কথা জানিয়ে হাজিরা এড়িয়েছিলেন তিনি। প্রসঙ্গত, কয়েক বছর আগে উত্তর ২৪ পরগনার বিভিন্ন পুরসভায় কর্মী নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- কলকাতা পৌরসভা
- পৌরসভা নির্বাচন
- সুজিত বসু
- ইডি
- ইডি অফিসার
- ইউআইডিএআই
- ইডি স্পেশাল ডিরেক্টর
- চাকরি দুর্নীতি
- দুর্নীতি


