Municipal Election | ট্রাইব্যুনালে ডাক পাননি! পুরভোটে কলকাতা-হাওড়ার সাড়ে দুই লক্ষ ভোটারের ভবিষ্যৎ অনিশ্চিত
Wednesday, September 23 2026, 5:03 am

Key Highlightsপুরভোটেও কলকাতা ও হাওড়ার ২ লক্ষ ২৩ হাজার ৫৮৭ জন আবেদনকারীর ভোটদানের ভবিষ্যৎ কার্যত অন্ধকারে।
এসআইআরের জেরে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছিল কলকাতা ও হাওড়ার প্রায় সোয়া দু’লাখ ভোটারের। বিধানসভা নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এঁরা সবাই ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন। ছয় মাস পেরিয়ে গেলেও জোকার ট্রাইব্যুনাল কোর্টে ডাক পাননি কেউ। ফলে পুরভোটে কলকাতা ও হাওড়ার ২ লক্ষ ২৩ হাজার ৫৮৭ জন আবেদনকারীর ভোটদানের ভবিষ্যৎ কার্যত অন্ধকারে। যদিও পুরসভার দাবি, বিগত ৬ মাসে দুই পুরসভা এলাকার ৫৪৮৫ জন ভোটারের আবেদন যাচাই করে ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে জোকার ৯টি ট্রাইব্যুনাল কোর্ট। যদিও শতাংশের বিচারে এই নিষ্পত্তির হার মাত্র ২.৬৮।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা পৌরসভা
- কলকাতা পুরসভা
- হাওড়া
- ট্যাক্সেশন ট্রাইবুনাল
- ভোট প্রচার
- স্পেশাল ইনটেনসিভ রিভিশন
- সিএসআইআর


