KMC Ward | ১৪৪ থেকে ওয়ার্ড বেড়ে হতে পারে প্রায় ২০০, কলকাতা পুরভোটের আগেই কলকাতায় বড়সড় সীমানা পুনর্বিন্যাসের প্রস্তুতি!

Monday, July 6 2026, 9:09 am
KMC Ward | ১৪৪ থেকে ওয়ার্ড বেড়ে হতে পারে প্রায় ২০০, কলকাতা পুরভোটের আগেই কলকাতায় বড়সড় সীমানা পুনর্বিন্যাসের প্রস্তুতি!
highlightKey Highlights

আসন্ন কলকাতা পুরভোটের আগে বাড়তে চলেছে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা।


আসন্ন কলকাতা পুরভোটের আগে বাড়তে চলেছে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা। নাগরিক পরিষেবার উন্নয়ন এবং প্রতিটি ওয়ার্ডে সমান হারে আর্থিক বরাদ্দ নিশ্চিত করার লক্ষ্যে কলকাতা পুরসভার ওয়ার্ডগুলির সীমানা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনের কাজ শুরু হয়েছে। প্রাথমিক খসড়া অনুযায়ী, বর্তমানে ১৪৪টি ওয়ার্ডের পরিবর্তে ভবিষ্যতে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা বেড়ে ১৮৬ থেকে ২০৪টির মধ্যে হতে পারে। পুরসভার সংশ্লিষ্ট বিভাগ ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় নতুন সীমানা নির্ধারণের খসড়া তৈরির কাজ শুরু করেছে। কলকাতার মোট ভোটার সংখ্যা এবং বুথের হিসাব খতিয়ে দেখে প্রাথমিকভাবে এমন পরিকল্পনা করা হয়েছে, যাতে প্রতিটি ওয়ার্ডে প্রায় সমসংখ্যক ভোটার এবং বুথ থাকে। সেই লক্ষ্যেই প্রতিটি ওয়ার্ডে গড়ে ২৫ থেকে ৩০টি বুথ রাখার প্রস্তাব তৈরি হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File