KMC | পুজোর মুখে পুরসভার বকেয়া সম্পত্তি করে সুদ-জরিমানা মকুব! প্রস্তাবে অনুমোদন মুখ্যমন্ত্রীর
Thursday, October 8 2026, 5:05 pm

Key Highlightsনাগরিকদের বকেয়া সম্পত্তি করের উপর সুদ ও জরিমানায় ১০০ শতাংশ মকুব করার জন্য কলকাতা পুরসভার প্রস্তাবে অনুমোদন দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
পুজোর আগে নাগরিকদের বকেয়া সম্পত্তি করের উপর সুদ ও জরিমানায় ১০০ শতাংশ মকুব করার প্রস্তাব করেছিল কলকাতা পুরসভা। এই প্রস্তাবে অনুমোদন দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সন্ধ্যায় পুরকমিশনার তথা পুরপ্রশাসক স্মিতা পাণ্ডে জানিয়েছেন, ‘‘আগামী ৩১ মার্চ, ২০২৭ পর্যন্ত বকেয়া সম্পত্তিকর মেটাতে চাইলে তবেই জমে থাকা সুদ ও জরিমানায় ছাড়ের সুযোগ পাওয়া যাবে। অবশ্য যদি কেউ কিস্তিতে বকেয়া করের টাকা মেটাতে চান, সেই সুযোগও দেবে পুরসভা।’’ এই ওয়েভার স্কিম চালু হলে এবার কলকাতার বকেয়া সম্পত্তি করদাতার ৩ লাখ ৮৬ হাজার ২৮৮ জন উপকৃত হবেন।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা পুরসভা
- কলকাতা কর্পোরেশন
- কলকাতা পৌরসভা
- কলকাতা পুরনিগম
- ট্যাক্স
- পরিষেবা কর
- কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন


