Road Repair | পুজোর আগে কলকাতার বেহাল রাস্তা সংস্কারে তৎপর পুরসভা! অনুষ্ঠিত হলো বৈঠক!
Thursday, September 3 2026, 3:21 pm

Key Highlightsদুর্গাপুজোর আগে কলকাতার বেহাল পিচ রাস্তা সংস্কার ও সৌন্দর্যায়নে উদ্যোগী হলো প্রশাসন।
দুর্গাপুজোর আগে কলকাতার বেহাল পিচ রাস্তা সংস্কার ও সৌন্দর্যায়নে উদ্যোগী হলো প্রশাসন। সম্প্রতি বৃষ্টি উপেক্ষা করেই পুরসভার ইঞ্জিনিয়ার, অফিসার এবং শাসক-বিরোধী বিধায়কদের উপস্থিতিতে বরোভিত্তিক বৈঠক অনুষ্ঠিত হয়। রাজ্যে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বের এই নতুন সরকার পুজোর আগে নাগরিক পরিষেবা সচল রাখতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তবে মহালয়ার মাত্র কয়েক সপ্তাহ বাকি থাকায় পুরো রাস্তা নতুন করে মেরামতের বদলে আপাতত রক্ষাণাবেক্ষণের টাকায় 'জোড়া-তাপ্পি' দিয়ে চলাচলের উপযোগী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাস্তা সংস্কারের পাশাপাশি জঞ্জাল সাফাই ও নিকাশি সমস্যা নিয়েও বৈঠকে আলোচনা হয়।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা পুরসভা
- দুর্গাপুজো


