KMC | কলকাতা পুরসভারই কর ‘ফাঁকি’ ৮৩ কোটি! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ CAG-এর রিপোর্টে!
Monday, September 21 2026, 1:57 pm

Key Highlightsকলকাতা পুরসভার নিজস্ব সম্পত্তি থেকেই প্রায় ৮৩ কোটি ৩ লক্ষ টাকা সম্পত্তি কর বকেয়া রয়েছে বলে দাবি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগ-এর (CAG) রিপোর্টের।
কলকাতা পুরসভার নিজস্ব সম্পত্তি থেকেই প্রায় ৮৩ কোটি ৩ লক্ষ টাকা সম্পত্তি কর বকেয়া রয়েছে বলে দাবি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগ-এর (CAG) রিপোর্টের। ২০১৬ সাল থেকে পুরসভার সদর দফতর ও বরো অফিসগুলির এই বিপুল অঙ্ক বকেয়া থাকায় ক্ষোভ প্রকাশ করেছে ক্যাগ। পুর কমিশনারকে পাঠানো রিপোর্টে ক্যাগের তরফে প্রশ্ন তোলা হয়েছে, কেন সময়মতো এই কর আদায় করা হয়নি। ক্যাগের রিপোর্টে আরও অভিযোগ করা হয়েছে যে, বারংবার ওয়েভার স্কিম চালু করায় কোটি কোটি টাকার কর ছাড় দিতে হলেও সরকারি সম্পত্তির ক্ষেত্রে কর আদায়ে পুরসভা উদাসীন ছিল। যেখানে পুরসভার একাধিক উন্নয়নমূলক কাজ অর্থসংকটে আটকে রয়েছে, সেখানে এই ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনায় সুর চড়িয়েছে বিরোধী শিবির, অন্যদিকে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কর সংগ্রহের ওপর গুরুত্ব দিয়েছেন।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা পুরসভা
- ট্যাক্স


